
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৫, ৯:০৭ পি.এম
মামার বাড়ি মধুর হাঁড়ি -মহসিন আলম মুহিন

মামার বাড়ি মধুর হাঁড়ি
-মহসিন আলম মুহিন
মামার বাড়ি মধুর হাঁড়ি,
এই কথাটি নয় অজানা।
আদর-আমোদ কাঁড়ি কাঁড়ি-
থাকলে পাশে নানি-নানা।।
সকাল বেলা চুলার পাড়ে-
নাস্তা খাওয়া হরেক রকম,
দুপুর বেলা 'পুকুর ঘাটে-
ডুব সাঁতারের পড়ে যে ধুম।।
মামাতো' ফুপাতো' মিলেমিশে-
কথা চলে আগে পিছের,
নানান রকম খেলাও চলে-
আটকে' স্মৃতি মিষ্টি মধুর।।
মধুমাসেও জিহ্বা মজে ফলে,
পিঠাপুলিও শীতকালেতে চলে।
"মামী-মা'"দের মায়ের মতো স্নেহ-
তুলনাতে নয় যে তারই কেহ।।
দিনের শেষে, রাতেও বসে-
গল্প-কথা, মধুমাখা বুলি।
মামার বাড়ি মধুর হাঁড়ি-
এতো আদর, কেমনে তারে ভুলি।।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত