
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। সকালে দুই উপজেলায় প্রভাত পেরি সহ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চাটখিল উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষ থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল ও সদস্য সচিব এহসানুল এক মাসুদ উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদের পক্ষ থেকে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম আঢ্য সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডির সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, পৌর সভাপতি প্রফেসর দীন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আবাসিক মেডিকেল অফিসার শহিদুল আহমেদ নয়নের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চাটখিল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, সহ সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, অর্থ সম্পাদক মনির হোসেন, কার্য নির্বাহী সদস্য প্রফেসর দীন মোহাম্মদ সহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা সহ আরো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
একই ভাবে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সোনাইমুড়ী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত