
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৫:১৮ পি.এম
মহাসড়কে ট্রাক নদীতে পড়ে ড্রাইভার-হেলপার নিহত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বরদা ট্রাকষ্ট্যান্ড নামক স্থানে কুমার নদের ব্রিজের রেলিং ভেঙে একটি খাদ্যবোঝাই ট্রাক নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গজবতি গ্রামের মৃত কামাল শেখের ছেলে সোহেল শেখ এবং তার চাচাতো ভাই জাফর শেখের ছেলে মোবারক শেখ। তারা একই ট্রাকে চালক ও হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় পুরাতন ব্রিজের কাছে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে সরাসরি কুমার নদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর পাবনা-ট ১১০৮-৫৯। ট্রাকটির মালিক পাবনা সদর উপজেলার হাজিরহাট গ্রামের মোহাম্মদ মিজানুর রহমান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত