
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৭:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ২:০২ এ.এম
মহুয়া এক্সপ্রেস ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ
![]()
গাজীপুরের মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের চলন্ত অবস্থায় ট্রেনের জেনারেটরের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মহুয়া এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষক ইমাম হোসেন বলেন,ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনে প্রবেশের একটু আগে জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখার পরপরই ট্রেনের চালক (লোকো মাস্টার) গতি কমিয়ে থামিয়ে ফেলেন। দ্রুত জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর ফোন কল করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ছাদে থাকা যাত্রীরা আগুন আগুন বলে ডাক চিৎকার শুরু করেন। পরে আমি ট্রেনের গতি রোধ করে ট্রেনটি থামিয়ে দিই। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান , মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত