
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:৫৪ পি.এম
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ঘটনায় দগ্ধ দেবিদ্বারের মাহতাব আর নেই
![]()
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ মাহতাব উদ্দিন (১৩) আর নেই। বৃহস্পতিবার(২৫ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোট ১২ জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার রাতে মারা যায় একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাফি (৮)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মাহতাবের শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকে তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তাকে সারিয়ে তুলতে সব রকমের চেষ্টা চালানো হয়। এর মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং দুপুরে তার মৃত্যু হয়।
নিহত মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো। তার বাবা মিনহাজুর রহমান ভুইয়া গ্রেটওয়াল সিরামিকের এজিএম।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত