
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১:২৮ পি.এম
মাওলা পাক হযরত সৈয়দ শাহ-মুর্শেদ আলী আল-কাদেরীর ১২৫তম উরস
![]()
রাজু আহমেদ, রাজবাড়ী: মাওলা পাক হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরী (রাঃ) এর ১২৫ তম বার্ষিক উরস্ শরীফ অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পালিত।
মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মাইটকোড়া গ্রামে শত শত ভক্তদের উপস্থিতিতে এই ওরস মোবারক উদযাপন করা হয়।
সেখানকার ইমামবাড়া দরবার শরীফের উদ্যোগে এই উরস্ উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ও অনুসারী দরবার শরীফে সমবেত হয়ে যিকির-আযকার, মিলাদ-কিয়াম এবং বিশেষ দোয়ার মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেন।
ঐতিহ্যবাহী এই উরস্ শরীফে কুরআন খানি, জিকির, ওয়াজ-নসিহত এবং আধ্যাত্মিক আলোচনার ব্যবস্থা থাকে। হযরত মুর্শেদ আলী আল কাদেরী (রাঃ) এর জীবনী ও শিক্ষা স্মরণ করে ভক্তরা আধ্যাত্মিক উৎকর্ষ লাভ করেন।
আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
এই উরস্ শরীফে ভক্তরা ইসলামের মূল বাণী "নামাজ ও জিকির" এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত