
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ৩:২৯ পি.এম
মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার ও কারাদণ্ড

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উলিপুর পৌরসভার স্টেডিয়াম মাঠ এলাকা থেকে তাহসান তৌফিক তূর্য (২১) ও মোঃ মোন্নাফ সরদার (২৫) নামের দুইজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
অপরদিকে একই সময় উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকের নেতৃত্বে থেতরাই ইউনিয়নের ফাঁসিদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (২৭) নামের আরও একজনকে ইয়াবা সেবনের সময় গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আটককৃতদের ডাক্তারি পরীক্ষা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উলিপুর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত