# মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবির অভিযান

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%9f%e0%a6%b2%e0%a6%be/
- Published: 2026-11-25T16:05:40+06:00
- Author: Alamin NV

**মোঃ শাহ্ আলম,ঝিনাইগাতী, (শেরপুর) প্রতিনিধি**
 শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী
বিশেষ অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ
ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ
ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায়
বুধবার শেরপুরের শ্রীবরদী উপজেলার বেলাঘাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবির টহল দল। জব্দ
করা মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৩৯ বিজিবি জানায়, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায়
নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি
দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ 
ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
