
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৮:২৯ পি.এম
মাদারীপুরে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

মাদারীপুরে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও ববায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকাল ৪ টায় ফরিদপুর বিভাগীয় কমিটির উদ্যোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এর সভাপতিত্বে ও টিম প্রধান মোঃ সিরাজুল ইসলাম খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাসুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য মোঃ শাহজাহান মিয়া সম্রাট, এবি এম মাহমুদ আলম সরদার, মোঃ সাদিকুর রহমান সাদিক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ জামিনুর হোসেন মিঠু, মোঃ মিজানুর রহমান মুরাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ বলেন প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী ও নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ফেব্রুয়ারীতেই অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্রই মেনে নেওয়া হবেনা। তিনি আরো বলেন ফ্যাসিস্টদের সাথে যারা আপোষ করবে বিএনপিতে তাদের কোন জায়গা হবেনা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত