
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৬:২১ পি.এম
মাদারীপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনায় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর সার্বিক তত্ত্বাবধানে মাদারীপুর সদর উপজেলার ঝটমাঝি, কেন্দুয়া, মস্তফাপুর, খোয়াজপুর, ঝাউদি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মার্তুজা আলম ঢালীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এর পরিচালনায় সোমবার(২৪ মার্চ) মাদারীপুর আহমাদিয়া আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুম ফেরত সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুচ শিকদার, যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক লালচান, মাদারীপুর জেলা ওলামাদলের সভাপতি শরীফ মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ঝটমাঝি, কেন্দুয়া, মস্তফাপুর, খোয়াজপুর, ঝাউদি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন সহস্রাধিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন। বক্তারা দুর্দিনে বিএনপির কান্ডারী আলহাজ্ব আনিসুর রহমান তালুকদার খোকন এর এ উদ্যোগকে স্বাগত জানাত এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত