
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৯:০৭ পি.এম
মাদারীপুরে বিএনপির পার্টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার-১

গাউছ-উর রহমান, মাদারীপুর
মাদারীপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মোঃ তোঁতা সরদার (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার খান্দুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোঁতা মৃধা উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব খান্দুলী গ্রামের বাবর আলী সরদারের ছেলে। তিনি ডাসার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোঃ এহতেশামুল ইসলাম জানান, বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা তোঁতা মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর দুপুরে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে প্রেরণ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত