প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:০৮ এ.এম
মাধবপুর জুনিয়র ক্লাব ডে নাইট প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের মাধবপুর জুনিয়র ক্লাবের আয়োজনে ডে নাইট প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার রাতে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এডভোকেট আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোঃ আহছান উল্লাহ। খেলায় উদ্বোধক ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোশাররফ হোসেন।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন উনকোট স্পোর্টিং ক্লাব বনাম লাকসাম ব্যাটারী হাউজ।
অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দদের বেইজ পরিয়ে দেন আয়োজকবৃন্দ।
ফাইনাল খেলায় মাসুদ ও সুজন গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল গাজী, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম গাজী, মাস্টার বেলাল হোসেন, সমাজসেবক লোকমান হোসেন, যুবদল নেতা খোকন গাজী।
ফাইনাল খেলায় পিচ্চি বাহারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন, বিএনপি নেতা আব্দুল করিম, সালেহ আহমদ, প্রবাসী নুরুন নবী।
খেলার আয়োজক ছিলেন সাগর, অনিক, শুভ, বাহার প্রমুখ।
খেলায় ১-০ গোলে বিজয়ী হন লাকসাম ব্যাটারী হাউজ। অনুষ্ঠান শেষে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA