
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৫:২৯ পি.এম
মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকবে : জামায়াত আমির- ডা. শফিকুর রহমান

শাহীন শহীদ : কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। সকল হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলেতে থাকবে। তিনি বলেন, বাংলাদেশের যত জায়গায় অমুসলিম ভাইদের ঘর-বাড়িতে হামলা, অগ্নিসংযোগে আওয়ামী লীগ জড়িত ছিল। কিন্তু সবার আগে নাম আসে জামায়াতের। আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তার প্রমাণ বর্তমান বাংলাদেশ। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে, সত্যের পথে দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকার আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন ‘১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত যারা লুটপাট করেছে, সম্মান নষ্ট করেছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা করে প্রকাশ করা হোক। আমি অপরাধী হলে আমার নামও প্রকাশ করবে। বাংলাদেশের মানুষ জানতে চায় এরা কারা।জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল, কোনো দিন যদি তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়, তাহলে তাদের ৫ লাখ নেতাকর্মীকে আমরা খুন করা হবে। তাদের নেতৃবৃন্দের মিথ্যাচার বাস্তবায়িত হয়নি। ৫ লাখ মানুষ মারা যায়নি। এ দেশের মানুষ দেশকে ভালোবেসে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। খুনিদের মুখে দিয়েছে চুনকালি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে শফিকুর রহমান বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু কার ইঙ্গিতে এটা বন্ধ হয়ে আছে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা বাস্তবায়ন হয় নাই। কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সমাজে অনাচার ও চাঁদাবাজি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা মুখ বন্ধ করে থাকবো না। আমরা আদর্শের রাজনীতি করি। সব দল ও ধর্মের লোকজন মিলে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে। ক্ষমতায় গেলে সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করা হবে বলে জানান। ২৪শে জানুয়ারি - শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমীর আজিজুর রহমান স্বপন সহ জেলার ৯ উপজেলার নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মো. আব্দুল মতিন ফারুকী।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত