

বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক ও মডেল-অভিনেত্রী মারিয়া মিম সম্প্রতি তার পোশাক নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, "দেশে নয়, বিদেশে ছোট পোশাক পরি।" মারিয়া তার এই মন্তব্যে বলেন, তিনি বার্সেলোনায় বেড়ে উঠেছেন এবং সেখানকার সংস্কৃতির প্রভাবেই তিনি ওয়েস্টার্ন পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
মিম আরও বলেন, "বলিউডের সেলিব্রিটিরা ছোট পোশাক পরলে প্রশংসা পায়, কিন্তু আমাদের দেশে ছোট পোশাক পরলে সেটা ভালো চোখে দেখা হয় না। আমি মনে করি, মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত।" তার মতে, মিডিয়াতে কাজ করতে গেলে গ্ল্যামারাস থাকতে হয় এবং সুন্দর পোশাক পরা প্রয়োজন। তবে, ছোট পোশাক পরার ক্ষেত্রে একটি মূল ব্যাপার আছে—"যারা সুন্দরভাবে সেই পোশাক পরতে সক্ষম, তারা তা পরবে; যারা না, তারা না।"
বিচ্ছেদের পর মারিয়া মিম নিজের রুচি অনুযায়ী খোলামেলা পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, এবং তিনি সামাজিকমাধ্যমে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন। এসব নিয়ে নেটিজেনদের নানা মন্তব্য শুনতে হলেও, মারিয়া নিজের ইচ্ছামতো চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এছাড়া, তার প্রাক্তন স্বামী, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। "আমার সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। তিনি আমার স্বামী নন, তাই এই বিষয়ে কিছুই বলব না," বলেন তিনি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত