
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ১২:৫৬ পি.এম
মিথ্যা মামলা অব্যাহতির জন্য সংবাদ সম্মেলন

মোঃ আল-আমিন: ময়মনসিংহের হালুয়াঘাটে নেওয়াজ আলী বাদল ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ৩ টায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহির শিমুল গ্রামের মৃত নেওয়াজ আলীর ছেলে নেওয়াজ আলী বাদল ও গোলাম মোস্তফার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী নেওয়াজ আলী বাদল তার বক্তব্যে বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি আমরা তিন ভাই মিলে সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। জমির তফসিল: খতিয়ান,৬৫৯,৬৩৩, দাগ নং ৪৫২৯,৪৫৩০, মোট জমির পরিমাণ ৯৫শতাংশ। আমার সহোদর ছোট ভাই গোলাম মোস্তফার সাথে একই গ্রামের মৃত ইসব আলীর ছেলে আ: সোবাহানের সঙ্গে টাকা পয়সা একটা লেনদেন আছে। তারি জেরে সুবাহান তার ছেলে আব্দুল হানিফা আমাদের পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির বেদখল করার পাঁয়তারা করে আসছে দীর্ঘদিন যাবত। সোবহান বলে সে নাকি এই সম্পত্তি ক্রয় করেছে। অথচ কোন কাগজ পাতি দেখাতে ব্যর্থ হয়। এবং এই বিষয় নিয়ে ময়মনসিংহ কোর্টে আমাদের নামে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। গত ৩০ শে ডিসেম্বর আমি জমিতে হাল চাষাবাদ করার জন্য কলের নাঙ্গল নিয়ে প্রবেশ করলে সোবহান ও তার স্ত্রী আমার উপরে হামলা করে যা পরবর্তীতে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। এবং সেদিন বিকেল বেলায় হালুয়াঘাট থানায় আমার নামে একটি মিথ্যা অভিযোগ করে।
এভাবে নানান পায়তারা করে দীর্ঘদিন যাবত আমারও আমার পরিবারের সদস্যদের নামে একের পর এক মিথ্যা মানহানিকর মামলা দিয়ে চরম হয়রানি শুরু করে। শুধু তাই নয়, বিভিন্ন মাধ্যমে শুরু করে আমার বিরুদ্ধে অপপ্রচারও। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আদালতে হাজির হতে হতে ক্লান্ত গোলাম মোস্তফা ও তার ভাই নেওয়াজ আলী বাদল। ফলে এ সব হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করা হয়।
গোলাম মোস্তফা বলেন, বিভিন্ন সময় এলাকার মধ্যে বিচার সালিশ বসিয়ে আমাদেরকে হয়রানি করছে, পাশাপাশি পাঁচ লক্ষ টাকা দাবি করছে। আব্দুল সোবহান এর ছেলে আব্দুল হানিফা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত বিদায় দলীয় প্রভাব খাটিয়ে আমাদেরকে হয়রানির উপরে রাখছে। আমার এবং আমার ভাই নেওয়াজ আলী বাদল এর বিরুদ্ধে ৪-৫টি মিথ্যা মামলা দেওয়ার পাশাপাশি অপপ্রচার চালিয়ে যায় বিভিন্ন মাধ্যমে। এতে আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হই। ফলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানি এবং আমার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি যাতে আমরা শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে বুক দখলে আসতে পারি এবং বিভিন্ন হয়রানি হাত থেকে রক্ষায় আমরা প্রশাসনের সৃদৃষ্টি কামনা করছি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত