চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের নয়নপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান মোরশেদ আলম তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও থানায় মিথ্যা মামলার অভিযোগ করেছেন| তিনি গত বুধবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন|
সংবাদ সম্মেলনে মোরশেদ আলম বলেন, তাদের ভাইদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিষয়'কে কেন্দ্র করে একই এলাকার সাংবাদিক কামরুল ইসলাম কানন একজনের পক্ষ নিয়ে আমার সন্তান সুমন, রাজন সহ কয়েক জনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও গত মঙ্গলবার থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন|
এই ব্যাপারে সাংবাদিক কামরুল ইসলাম কাননের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনটি এতিম বাচ্চার পক্ষে শালিসী করাকে কেন্দ্র করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে লেখার পর মোরশেদ আলমের ছেলেরা আমার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজে বাজে মন্তব্য করে| তাই আমি আইসিটি আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছি|
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA