
আশরাফুল ইসলাম সোহাগ, মঠবাড়িয়া (পিরোজপুর) : বিজয়ের মাস ডিসেম্বর। মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশের তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিত জুলাই যোদ্ধা মিনহাজুল আবেদীন মুহিত দেশের প্রতি তাঁর গভীর মমত্ববোধ ও অটল দেশপ্রেমের কথা তুলে ধরেছেন। বিজয় দিবসকে বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতার শক্ত ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, “জুলাই আমাকে শিখিয়েছে সংগ্রামের সাহস, ডিসেম্বর শিখিয়েছে বিজয়ের গর্ব। বাংলাদেশ কোনো মানচিত্রের নাম নয়- এটি রক্তে লেখা স্বাধীনতার অমর গল্প।”
তিনি আরও বলেন, “বিজয় দিবস শুধু উদযাপনের দিন নয়, এ দিন নতুন করে শপথ নেওয়ার দিন- দেশকে ভালোবাসার, মানুষের পাশে দাঁড়ানোর, এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে সম্মান জানানোর অঙ্গীকার।”
দেশমাতৃকার প্রতি দায়িত্ববোধ থেকে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুহিত বলেন, “আমাদের পতাকার সবুজে রয়েছে স্বপ্ন, আর লালে রয়েছে শহীদের রক্ত- এই দুটি সত্যকে ধারণ করেই এগিয়ে যেতে হবে ভবিষ্যতের পথে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত