
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৪:৪১ পি.এম
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-ডিজেল সহ আটক-১৮

শ.ম.গফুর,কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারকালে সেন্টমার্টিন থেকে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।
রবিবার (৪ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় শুক্রবার রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬ শত বস্তা সিমেন্টসহ বাংলাদেশি ১১ জনকে আটক করা হয়।অপরদিকে, কোস্টগার্ডের একই জাহাজ রোববার ভোররাতে সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত মিয়ানমারের ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মিয়ানমারের ৭ জন নাগরিককে আটক করা হয়।আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত