প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১১:৩০ এ.এম
মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মনিরুজ্জামান, মিরপুর: বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় এই অবরোধ শুরু হয়।
পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী এলাকার পোশাক কারখানার কয়েক শ শ্রমিক তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এসময় মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার গণমাধ্যমকে বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর ১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। তিনি আরো বলেন, পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA