# মিরপুরে যেভাবে চলে পকেটমারি ও ছিনতাই

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a6%ae/
- Published: 2026-11-24T11:42:53+06:00
- Author: Sankar Roy

**নিজস্ব প্রতিনিধি:     **ব্যস্ত সড়ক পার হতে গিয়ে পথচারীদের ভিড়ে আটকে পড়লেন এক নারী।
ঠিক পেছনেই এক যুবক। সুযোগ বুঝে নারীর ব্যাগে হাত বাড়ালেন তিনি। কিন্তু কিছু নিতে পারলেন
না। এরপর কাউকে ইশারা করে সরে গেলেন। মিনিট পনেরো পর ফিরলেন আরও তিন যুবককে নিয়ে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে এমন দৃশ্য দেখা যায়।
প্রথম আলোর প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন।

ওই নারী মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের দিকে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন। একমুখী সড়কটি
পেরিয়ে মাঝের বিভাজকে পৌঁছালে পথচারীদের ভিড়ে আটকে পড়েন। এ সময় পিছু নেওয়া যুবক তাঁর
ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করেন। কিন্তু যানবাহন থামতেই অন্য পথচারীদের সঙ্গে ওই নারী
হাঁটতে শুরু করেন। ফলে ব্যাগের ভেতরে হাত ঢোকাতে পারেননি যুবক।

মিরপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন মহিউদ্দিন আহমেদ। তাঁর ভাষ্য, ছিনতাইকারী
ও পকেটমারদের কয়েকটি চক্র চার থেকে আটজনের দলে ভাগ হয়ে কাজ করে। তাদের অপরাধের ধরনও
প্রায় একই রকম।

এর ১০ থেকে ১৫ মিনিট পর তাঁকে আরও তিন যুবকের সঙ্গে একই জায়গায় দেখা যায়। মুহূর্তের
মধ্যে তাঁরা চারদিকে ছড়িয়ে পড়েন। একের পর এক ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানিয়ে পকেট ও ব্যাগে
হাত দিয়ে মূল্যবান সামগ্রী নিতে থাকেন। কখনো আবার একসঙ্গে জড়ো হয়ে কাউকে ঘিরে ধরেন।

মিরপুর-১ নম্বর গোলচত্বরে এভাবে প্রকাশ্যে পকেটমারি ও ছিনতাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
তা উঠে এসেছে স্থানীয় ব্যবসায়ী, হকার ও বাসিন্দাদের কথায়। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন 
ধরে সংঘবদ্ধ কয়েকটি চক্র এখানে সক্রিয়। ব্যস্ত সড়কে চলাচলকারী নারীরাই তাদের প্রধান
লক্ষ্যবস্তু। সুযোগ বুঝে ব্যাগ থেকে মুঠোফোন, টাকা ও মূল্যবান জিনিস হাতিয়ে নেয় তারা।

**পুলিশ বক্সের সামনেই ব্যাগে হাত**

প্রায় দুই সপ্তাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও একই ধরনের চিত্র 
উঠে আসে। ওই ভিডিওতে দেখা যায়, মিরপুর-১ নম্বরের ব্যস্ত সড়ক পার হচ্ছেন এক নারী। যানবাহনের
চাপ থাকায় বাঁ দিকে তাকিয়ে সতর্কভাবে এগোচ্ছেন তিনি। এই সুযোগে ডান পাশ ঘেঁষে তাঁর 
ভ্যানিটি ব্যাগে হাত দেন এক যুবক। ব্যাগ থেকে কিছু একটা বের করে নিজের পকেটে ঢোকানোর
চেষ্টা করেন।

ততক্ষণে সড়কের অপর পাশে পৌঁছে গেছেন নারী। ব্যাগে হাত দিয়ে কিছু খোয়া যাওয়ার বিষয়টি
টের পান। যুবকের হাতে নিজের জিনিস দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তা ফিরিয়ে নেন। এ সময় এক 
সাইকেলচালক এগিয়ে এলে দ্রুত সটকে পড়েন যুবক।

ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেছেন সৈয়দ আমিনুল ইসলাম নামের একজন। তিনি লিখেছেন, ‘মিরপুর-
১-এর চিত্র এটি। দীর্ঘ এক ঘণ্টা এই ছেলেটাকে ফলো করে দেখলাম, মিনিমাম ১০-১৫ জনের সঙ্গে
এমনটা করেছে। অথচ এই চিত্র পুলিশ বক্সের সামনেই। দিনের পর দিন এভাবেই চলছে প্রিয় বাংলাদেশ!’

আমিনুলের দাবি অনুযায়ী, এক ঘণ্টার মধ্যে ১০ থেকে ১৫ জনের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটিয়েছেন
ওই যুবক।

বিশেষ করে সড়ক পার হওয়ার সময় মাঝের বিভাজকে পথচারীরা আটকে পড়লে সেই সুযোগ নেয় অপরাধীরা।
ভিড়ের মধ্যে ব্যাগ খুলে মুঠোফোনসহ মূল্যবান জিনিস নিয়ে দ্রুত সরে পড়ে।

**ওপরে একজনের নজর, নিচে আরেকজনের অপেক্ষা**

মিরপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন মহিউদ্দিন আহমেদ। তাঁর ভাষ্য, ছিনতাইকারী
ও পকেটমারদের কয়েকটি চক্র চার থেকে আটজনের দলে ভাগ হয়ে কাজ করে। তাদের অপরাধের ধরনও
প্রায় একই রকম।

মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রথমে পদচারী–সেতুর ওপর থেকে একজন পথচারীদের গতিবিধি 
পর্যবেক্ষণ করেন। কাউকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়ে নিচে থাকা সহযোগীদের সংকেত দেন।
এরপর একজন ওই পথচারীকে অনুসরণ করতে থাকেন।

বিশেষ করে সড়ক পার হওয়ার সময় মাঝের বিভাজকে পথচারীরা আটকে পড়লে সেই সুযোগ নেয় অপরাধীরা।
ভিড়ের মধ্যে ব্যাগ খুলে মুঠোফোনসহ মূল্যবান জিনিস নিয়ে দ্রুত সরে পড়ে।

মহিউদ্দিন বলেন, ১০ থেকে ১২ বছর ধরে মিরপুরে এমন ঘটনা দেখে ও শুনে আসছেন তিনি। নিজে
ও পরিবারের সদস্যরাও একাধিকবার এসব ঘটনার মুখোমুখি হয়েছেন। তাঁর অভিযোগ, কখনো ছিনতাইকারী
ও পকেটমার হাতেনাতে ধরা পড়লে চক্রের অন্য সদস্যরা দ্রুত সেখানে হাজির হন। এরপর অভিযুক্ত
ব্যক্তিকে কয়েকটি চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। এতে তিনি সহজেই পার পেয়ে যান।

![মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় প্রায় প্রতিদিনই কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হন](
https://i0.wp.com/media.prothomalo.com/prothomalo-bangla%2F2026-11-24%2F6v9az1ih%
2FUntitled-7.jpg%E0%A7%AC%E0%A7%AC%E0%A7%AC.jpg?ssl=1)

মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় প্রায় প্রতিদিনই কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হনছবি:
ভিডিও থেকে নেওয়া

**সকালে এক দল, বিকেলে অন্য দল**

স্থানীয় ছয় ব্যবসায়ী জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ঘটনা বেশি ঘটে। বিশেষ
করে কাঁচা বাজার থেকে ফেরার সময় পথচারীদের ব্যাগ টান দিয়ে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বিকেলে অফিস ছুটির সময় আসে অন্য দল। তখন মানুষের ভিড় বেশি থাকায় পকেটমারির সুযোগও বাড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, এদের অনেক লোকজন আছে। সংখ্যায় কত, তা কেউ বলতে
পারবে না। একেক সময় এদের একেক গ্রুপ আসে। একটি ঘটনা ঘটানোর পর চক্রের সদস্যরা দ্রুত
গা ঢাকা দেয়। তখন অন্য সদস্যরা সক্রিয় হয়।

মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় দেড় বছর ধরে পণ্য বিক্রি করেন হকার ইউসুফ। তিনি জানান,
প্রায় প্রতিদিনই সেখানে কেউ না কেউ পকেটমারির শিকার হন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রচুর
ঘটনা আছে এ রকম ছিনতাইয়ের। প্রতিদিন কেউ না কেউ পকেটমারের শিকার হন। আগে আরও বেশি ঘটত।
এখন মানুষ মোবাইলে ভিডিও করে ছেড়ে দেয়, তাই কিছু কমেছে।’

ইউসুফের অভিযোগ, গোলচত্বরের পদচারী–সেতুতেও ছুরি-কাঁচি দেখিয়ে মুঠোফোন ও মানিব্যাগ 
ছিনিয়ে নেওয়া হয়। অপরাধীদের কাছে ব্লেড ও কাঁচির মতো ধারালো বস্তু থাকে। কখনো ধরা পড়লে
মুখ থেকে ব্লেড বের করে নিজের শরীরে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করে 
তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক হকার জানান, মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে ওঠার সিঁড়ির নিচের
আড়ালে ছিনতাইকারী ও পকেটমারদের অনেকে অবস্থান করে। সেখানে পিলারের কারণে তৈরি হওয়া 
ফাঁকা জায়গায় মাদকও সেবন করে তারা।

**ধরা পড়ার পরও আবার একই জায়গায়**

গোলচত্বরের পাশের এক মুঠোফোনের সরঞ্জাম বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে
বলেন, চুরি ও পকেটমারির সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকে শাহ আলীর মাজার ও আশপাশের এলাকায়
অবস্থান করেন। তাঁদের কেউ কেউ হাতেনাতে ধরাও পড়েন। কিন্তু কয়েক দিন পর আবার একই জায়গায়
সক্রিয় হয়ে ওঠেন।

ওই ব্যবসায়ীর অভিযোগ, ‘পুলিশে দিলেও লাভ হয় না। তারা পুলিশ বক্সে নিয়ে গিয়ে পরে আবার
ছেড়ে দেয়।’ তাঁর ভাষ্য, এসব চক্রে নারীরাও থাকেন। সাধারণত দুই থেকে চারজন মিলে পথচারীদের
বেকায়দায় ফেলে মূল্যবান জিনিস হাতিয়ে নেন। কখনো স্থানীয় যুবকেরা হাতেনাতে ধরে তাঁদের
মারধরও করেন।

এদিকে মিরপুর-১ নম্বরের সনি মোড় থেকে ২ নম্বর সেকশনে যাওয়ার সড়কে মোটরসাইকেলে ছিনতাইয়ের
কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, যানবাহন সিগন্যালে থামলে
যাত্রীদের মধ্যে থেকে লক্ষ্যবস্তু বেছে নেয় ছিনতাইকারীরা। সিগন্যাল ছাড়ার পর মোটরসাইকেলে
এসে হঠাৎ টান দিয়ে ব্যাগ বা মূল্যবান জিনিস ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

মহিউদ্দিনের সন্দেহ, এসব অপরাধের পেছনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রশাসনের
কারও কারও প্রশ্রয় থাকতে পারে।

**আরও ভিডিওতে একই ধরনের তৎপরতা**

মিরপুর-১ নম্বর এলাকায় এসব ঘটনার খোঁজ নিতে গিয়ে প্রথম আলোর হাতে আরও তিনটি ভিডিও এসেছে।
স্থানীয় ব্যবসায়ীরা এগুলো মুঠোফোনে ধারণ করেছেন। এর একটিতে দেখা যায়, দুই যুবক নারী
পথচারীদের পিছু নিচ্ছেন। সুযোগ বুঝে তাঁদের ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করছেন। দূরে থাকা
অন্য ব্যক্তিদের সঙ্গে ইশারায় যোগাযোগ করতেও দেখা যায় তাঁদের।

![দুই থেকে চারজন মিলে পথচারীদের বেকায়দায় ফেলে মূল্যবান জিনিস হাতিয়ে নেয়](https://
i0.wp.com/media.prothomalo.com/prothomalo-bangla%2F2026-11-24%2Fg1t6lojz%2FUntitled-
7.jpg%E0%A7%AC%E0%A7%AC%E0%A7%A9%E0%A7%A9%E0%A7%AB.jpg?ssl=1)

দুই থেকে চারজন মিলে পথচারীদের বেকায়দায় ফেলে মূল্যবান জিনিস হাতিয়ে নেয়ছবি: ভিডিও 
থেকে নেওয়া

আরেকটি ভিডিওতে কয়েকজনের মধ্যে হাতাহাতির দৃশ্য রয়েছে। ভিডিও সরবরাহকারীর দাবি, এক 
নারী ও এক পুরুষ ছিনতাইকারীর সঙ্গে পথচারীদের হাতাহাতি হচ্ছিল। একপর্যায়ে একজন ট্রাফিক
পুলিশ সদস্য এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

**পুলিশ বলছে অভিযোগ পায়নি**

মিরপুর-১ নম্বর এলাকায় প্রকাশ্যে এমন অপরাধের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হয় ঢাকা 
মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদারের
কাছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে এ রকম কোনো অভিযোগ আসেনি। আপনি যেহেতু বলেছেন,
আমরা এটা নজর রাখব। আমরা বিষয়টাকে অ্যাড্রেস করব।’

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, বছরের পর বছর একই এলাকায় অনেকটা প্রকাশ্যে 
পকেটমারি ও ছিনতাই চলছে। এলাকাটিতে কিছুক্ষণ দাঁড়ালেই এমন চিত্র দেখা যায়। অথচ পুলিশ
বেশির ভাগ সময় নির্বিকার থাকে। গুরুত্ব দিয়ে অভিযান চালালে সাধারণ মানুষ ছিনতাইকারী
ও পকেটমারদের হয়রানি থেকে মুক্তি পাবে বলেও মনে করেন তাঁরা।
