
ঢাকা, ২৪ জুলাই ২০২৫: শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত (মোট ১১ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত সময়ে মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, কালশী, পল্লবী, রূপনগর, শেওড়াপাড়া, কচুক্ষেত, আগারগাঁও, ইসিবি চত্বর, ইব্রাহিমপুর, সেনানিবাস এলাকার কিছু অংশ, তেজগাঁও শিল্প এলাকা, মনিপুরীপাড়া এবং আশপাশের এলাকায় গৃহস্থালি, শিল্প ও বাণিজ্যিক শ্রেণিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস আরও জানায়, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হবে এবং নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ পুনরায় চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
পাইপলাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম সময়োপযোগী বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত