# মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জহিরুল গ্রেপ্তার

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7/
- Published: 2026-11-25T16:03:34+06:00
- Author: Alamin NV

**সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল)।**

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে
গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার
করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম (৪৫) দেওলীপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি উয়ার্শী
ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে
থানার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছররা 
গুলি নিক্ষেপ করে। এ সময় আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার হিমেল নামে এক যুবক
দুই চোখের দৃষ্টিশক্তি হারান।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুলিশ, সাংবাদিকসহ আওয়ামী লীগের ১০০ জনের 
নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা
করেন। ওই মামলায় জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ
যুবলীগ নেতা জহিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো
হয়েছে।
