প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১০:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ১১:১৫ এ.এম
মির্জাপুরে বংশাই নদীতে নৌকাডুবি, নিহত-০১

সাইদুর রহমান, মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৩২ ঘণ্টা পর সাধন রাজবংশী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮ আগস্ট, শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে, যে স্থানে তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন, ঠিক সেই এলাকাতেই তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত সাধন রাজবংশী উপজেলার থলপাড়া গ্রামের বানকাটা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম জুগুরি রাজবংশী। তবে এই মর্মান্তিক ঘটনায় দুর্ঘটনাকবলিত ইঞ্জিনচালিত নৌকাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুতানড়ী গ্রাম থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ফতেপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে অসাবধানতাবশত নৌকাটি ডুবে যায়। এসময় অন্য যাত্রীদের উদ্ধার করা গেলেও সাধন রাজবংশী পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীজুড়ে উদ্ধার অভিযান চালালেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শনিবার বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকেই তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় নিহত সাধন রাজবংশীর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA