প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ১২:৪৯ পি.এম
মির্জাপুরে স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]()
সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর বাড়িতে ফাঁস দিয়ে নাসরিন আক্তার (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম স্বামীর নাম শহিদুল ইসলাম। তিনি ওই এলাকার লাল মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নিজ ঘরের ভেতর গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর ময়নাতদন্ত করে বিস্তারিত কারণ জানা যাবে বলে জানা গেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA