
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৬:২৪ পি.এম
মেধাবি শিক্ষার্থী প্রার্থনার পাশে বিএনপি নেত্রী পুতুল

মোঃমোস্তাফিজুর রহমান(রতন) : আর্থিকভাবে অসচ্ছল মেধাবি শিক্ষার্থী প্রার্থনার পরিবারের পাশে দাড়ালেন বিএনপি মিডিয়া সেল ও মানবাধিকার বিষয়ক কমিটির অন্যতম সদস্য আইনজীবী ফারজানা শারমিন পুতুল। রবিবার ২ ফেব্রুয়ারি বিকেলে তার পক্ষে লালপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু শিক্ষার্থী প্রার্থনার কাজীপাড়াস্থ বাড়ী গিয়ে নগদ অর্থ প্রদানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।নাটোরের লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামের সুজন আলী ও জলি বেগম দম্পতির মেয়ে প্রার্থনা খাতুন। সে এবছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। আর্থিক ভাবে অস্বচ্ছলতার কারণে তার ভর্তি অনিশ্চয়তায় পড়ে। এ খবর জানার পর বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট মেয়ে ফারজানা শারমিন পুতুল তাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। প্রার্থনার পরিবার নগদ অর্থ পেয়ে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম,ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম,ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত