
টাঙ্গাইলের ঘাটাইলে শরীফ বাড়ি মিথুনের পাশে দাঁড়িয়েছে ফাতেমা ফাউন্ডেশন। মিথুন শরীফ বাড়ি জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিন ভাই বোনের মধ্যে মিথুনই বড়। মিথুনের বাবা জাহাঙ্গীর হোসেন পেশায় একজন দিনমজুর। অসহায় পিতা মাতার বড় ছেলে মিথুন যখন প্রাথমিক পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি হওয়ার কথা ঠিক তখনই পরিবারের অভাব অনটনের কারণে তার লেখাপড়া থেমে যায়।
এসময় তার পাশে দাঁড়ায় ফাতেমা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাহিদ হাসান রাসেল। এরপর থেকে মিথুনের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করেন তিনি। মোঃ জাহিদ হাসান রাসেল এর সহযোগীতায় মিথুন এখন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে ভর্তি হয়েছে। সারা দেশে যেভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান নিম্নমুখী, সেখানে মিথুন সারা বাংলাদেশের ২৭৮,৭১৮ জনের মধ্যে মানবিক গ্রূপের ৪৮০ তম হয়েছে, যা সারাদেশে বিশেষ করে ঘাটাইলের জন্য একটি বড় অর্জন।
মিথুনের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ফাতেমা ফাউন্ডেশন এর পরিচালক মোঃ জাহিদ হাসান রাসেল আমার ছেলের উচ্চশিক্ষায় ভর্তির ব্যবস্থা করেছেন এবং পার্ট টাইম একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আমি ও আমার পরিবার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। ফাতেমা ফাউন্ডেশন সর্বদা অসহায় দরিদ্র মানুষের কাজ করে। তিনি ফাউন্ডেশনের পরিচালকের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত