
মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত এক ভাসমান নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেছে নৌ পুলিশ । নীয়রা জানান, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড়ে লাশটি ভাসমান অস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটির নাম বা পরিচয় জানা যায়নি। লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, লাশ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না, লাশটি যেহেতু অজ্ঞাত। সুরতহাল করার পরে পাওয়া যাবে কি ঘটনা। লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত