
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৪:২৫ পি.এম
মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে ভোটারদের মাঝে উৎসাহ

আগামী ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরেলগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় ভোটারদের মাঝে উৎসাহের ভাব বিরাজ করছে । ভোটকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী প্রচারনা ও গন সংযোগ চলছে। প্রার্থীরা ভোটারদের দ্বারেদ্বারে ছুটে যাচ্ছেন ভোটের জন্য। এতে করে সাধারন কর্মী ও ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে। ভোটারদের সাথে কথা বলে জানা যায় , বিগত স্বৈরাচার সরকারের আমলে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন নি। ফলে বিএনপি কর্মী সহ সাধারন মানুষের মাঝে ভোট নিয়ে অনাগ্রহের সৃষ্টি হয়েছিলো। কিন্তু বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কেন্দ্র করে যে ভোটের স্বচ্ছ পদ্ধতি আবার এদেশে ফিরে এসেছে তাতে করে তারা আনন্দিত।
একজন ভোটার বলেন, " এতদিন আমাদের নেতার কাছে ছুটে যেতে হত। কিন্তু ভোটকে কেন্দ্র করে তারা আমাদের সাথে যোগাযোগ করছে, খোঁজ খবর নিচ্ছে, এতে করে আমরা আনন্দিত।" অন্য একজন ভোটার বলেন, " আমরা এখন আমাদের ভোটে নেতা নির্বাচন করতে পারবো। এতে করে যারা বিগত দিনে দুঃসময়ে আমাদের খোজ খবর নিয়েছে তাদেরকে নেতা হিসেবে বেছে নেয়ার সুযোগ পাবে সাধারন কর্মীরা। "
উল্লেখ্য, ১৬/০৩/২০২৫ রোজ বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা প্রর্যন্ত ভোট গ্রহণ চলবে। গত ১১ এপ্রিল মনোনয়ন পত্র বিতরন করা হয়। গত ১২ এপ্রিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিলো। ১৩/০৪/২০২৫ তাং চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং একই দিনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত