
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ২:৩২ পি.এম
মৌলভীবাজার মুক্ত দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সোমবার (৮ই ডিসেম্বর) মৌলভীবাজার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার ও মৌলভীবাজার গণকবরে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করা হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনার ও গণকবরে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত হানাদার বাহিনী মুক্ত দিবসের আলোচনা সভায় যোগদেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত