সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে বুধবার ২সেপ্টেম্বর মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী শেখ লিপটন ও আরিফুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, জাহানারা কামরুজ্জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান,কৃষক দল নেতা মোকলেছুর রহমান বাবু। দুপচাঁচিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছুর রহমান ভুট্টু, সাধারণ সম্পাদক মাহফুজ খান,পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,গাবতলী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন,গুনাহার ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান, বগুড়ার মৎস্যজীবী দলের ওয়ার্ড সভাপতি এম. ফেরদৌস ইবনে রশিদ পিনাকী,দুপচাঁচিয়া সদর ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি শিহাব, তালোড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মুকুল হোসেন, চামরুল ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আলিম, জিয়ানগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, গুনাহার ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হান্নান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে মাছের পোনা অবমুক্তকরণের গুরুত্ব তুলে ধরেন। পরে জাহানারা কামরুজ্জামান কলেজে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং কলেজের মসজিদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।পরে অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA