

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি পলাশ চন্দ্র সরকার (৪৫) কে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ সরকার উপজেলার পশ্চিম রায়গঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম রাজেন্দ্র নাথ সরকার। পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নাগেশ্বরী থানায় দায়েরকৃত মামলা নং ১/২/২৫-এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। জানতে চাইলে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা পলাশ চন্দ্র সরকারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ৯ এপ্রিল (বুধবার) কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হবে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত