
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:৪৭ পি.এম
মৎস্য খামারিদের উদ্যোগে ভেলা বাইচ খেলা ও পুরস্কার বিতরণ

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় রসুলপুরের মৎস্য কল্যাণ সমিতির উদ্যোগে এক বিশাল বেলা বাইচ খেলা অনুষ্ঠিত।
১০ই সেপ্টেম্বর বুধবার দুপুর দুইটা থেকে শুরু হয় এই বেলা বাইচ খেলা। এ সময় খেলায় অংশগ্রহণ করেন প্রায় অর্ধশত কলা গাছের তৈরি ভেলা। এ সময় হাজার হাজার দর্শক পুরুষ মহিলাসহ শিশুরাও এই খেলা দেখতে ভিড় করেন।
জাঁকজমক এ ভেলাবাইস খেলা আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, ষআসাদুজ্জামান বাবলু, রাকিবুল হাসান বাবু, মোজাম্মেল হক, কামরুল হাসান, নুরু তালুকদার, ইউসুফ তালুকদার, লাল মিয়া, নজরুল তালুকদার, রাজ্জাক বেপারী, নূর মোহাম্মদ, ইসাক পাটোয়ারী, সুরুজ্জামান মিজি, মাসুদ ভুঁইয়া, আলমগীর পাটুয়ারী্ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশিকুর মিয়া,সহ আরো অনেকে।
খেলায় প্রথম পুরস্কার হিসেবে ছিল দুই বস্তা চাউল ও ৫ লিটার তেল, দ্বিতীয় পুরস্কার এক বস্তা চাউল তিন লিটার তেল, তৃতীয় পুরস্কার এক বস্তা চাউল এক লিটার সয়াবিন তেল। ভেলাবাইজ প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হয়েছেন উজান খানখানাপুর মীরপাড়া এলাকার হাফিজুল ইসলাম এবং ইকবাল হোসেন।
বেলা বাইচ শেষে প্রথম চ্যাম্পিয়ান হওয়ায় সকল খেলোয়াড়রা মিলে আনন্দ উল্লাসে মেতে উঠেছে।
ভেলা বাইচ প্রতিযোগিতার উদ্যোক্তারা বলেন, আমরা এই প্রথম ভেলা বাইচ খেলা উদ্বোধন করেছি ইনশাল্লাহ প্রত্যেক বছর এই ভেলা বাইচ খেলা চলবে। আমাদের ২ নং ওয়ার্ডের রসুলপুর এলাকা মাদকমুক্ত রাখতেই আমরা ১২ মাস এক এক সময় এক একটা খেলার আয়োজন করে থাকি। আমরা আগামীতে আপনাদের আরো ভালো কিছু উপহার দিব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত