

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ৩ নভেম্বর/২৫ দুপুর ২ ঘটিকার সময় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে পালন করা হয়, কর্মসূচির মধ্যে ছিল তেলিখালী স্মৃতিসৌধ চত্বরে পুষ্পস্তবক অর্পন, কবর জিয়ারত ও স্মৃতিচারণ।স্মৃতিচারন করেন সেই সময় যুদ্ধে অংশ গ্রহণ কারী মুক্তিযুদ্ধারা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার( ভূমি) জান্নাত, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাত আলী, অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম হারুন, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ,অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান তামান্না।মুক্তিযুদ্ধের বক্তব্যে থেকে জানা যায় ৫ ঘন্টা ব্যাপি ঐতিহাসিক তেলিখালী যুদ্ধে ১২৪ জন পাকিস্তানী সেনা ও শতাধিক রাজাকার আলবদর সহ ২৩৪ কে খতম করে মুক্তিযোদ্ধা বাহিনী, যুদ্ধে শহিদ হয়েছেন বাঙ্গালীদের মধ্যে ৭ জন মুক্তিযুদ্ধা শওকত আলী সরিষাবাড়ি , আক্তার হোসেন সরকার হালুয়াঘাট, হযরত আলী ফুলপুর,আলাউদ্দিন ময়মনসিংহ শাহজাহান ময়মনসিংহ, রন্জিত গুপ্ত ময়মনসিংহ, সিপাহী ওয়াজীউল্লাহ। ভারতীয় মিত্র বাহিনীদের মধ্যে ২১ জন শহিদ হয়েছিল, জানাযায় এই যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রথম কোন জায়গায় বা এলাকা বিজয়ের স্বাধীন পতাকা উত্তোলন করা হয়। এই যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর পক্ষে কর্নেল রঘুবন সিং এবং মুক্তিযুদ্ধের পক্ষে সাব কমান্ডার আবুল হাসেম নেতৃত্ব দিয়ে ছিলেন। দেশ ১৬ ডিসেম্বর/ ৭১ স্বাধীন হলে হালুয়াঘাটের তেলিখালী যুদ্ধে সেই দিন যারা শহীদ হয়েছিলেন, তাদেকে চির স্বরণীয় করে রাখতেই সরকার কর্তৃক ৩ রা নভেম্বরকে তেলিখালী যুদ্ধ দিবস হিসাবে ঘোষনা করে এবং পালন করে আসছে। এই দিকে সকালে জেলা প্রশাসক মফিদুল আলম হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান উদ্যোগে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে ধারা বাজার মোড়ে পাবলিক পয়েন্ট গ্রন্থাগার ও উপজেলা ভবনের নিচে কাজের শুভ উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রানেশ পান্ডে, অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম হারুন, ধারা কলেজের অধ্যক্ষ সহ বিশিষ্ট জন ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত