
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৮:১৮ পি.এম
যশোরের সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিণী শামীমা আক্তার আর নেই

যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিণী শামীমা আক্তার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) রাতে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ ডিসেম্বর) স্ট্রোকজনিত কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কয়েকদিন আইসিইউ/এইচডিইউ–সংলগ্ন ডায়ালাইসিস ইউনিটের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।মরহুমা শামীমা আক্তার ছিলেন একজন পর্দানশীল, বিনয়ী ও ধর্মপরায়ণ নারী। তাঁর ইন্তেকালে পরিবারে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সাংবাদিক শহিদ জয় লিখেছেন—
“আমার সহধর্মিণী আর বেঁচে নেই।”
এদিকে তাঁর মৃত্যুতে যশোর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত