
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৫:৩২ পি.এম
যুবলীগের সেক্রেটারি আশরাফুল ইসলাম রিপন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুর দেড়টার দিকে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন নবীনগর উপজেলা ছাত্রীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কিছুক্ষণ আগে নাগরিক ভাবনা কে বলেন, ‘যুবলীগ নেতা রিপনকে বিস্ফোরক মামলাসহ দুটি মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত