
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১:৪৯ পি.এম
যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যান চুন্নুসহ আটক- ২

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রাসী এবং চাঁদাবাজির একাধিক মামলার পলাতক আসামি, রাজবাড়ী জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য ও সাবেক বালিয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মশিউল আজম চুন্নুসহ আরও এক জনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে দুবলাবাড়ি এলাকায় জামিয়া ইটের ভাটায় অভিযান চালানো হয়।
আটক মশিউল আজম চুন্নু (৫৪) বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি গ্রামের মৃত খন্দকার আব্দুর রশিদের ছেলে। অপর আটক ব্যক্তি মো. হৃদয় (২৭) শেখপাড়া গ্রামের মো. রফিক শেখের ছেলে, যিনি মশিউল আজম চুন্নুর সহযোগী হিসেবে শনাক্ত হয়েছেন।
অভিযানকালে একটি এয়ার রাইফেল, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি দেশীয় চাকু, একটি ভরা বিদেশি মদের বোতল, তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে এগুলো অবৈধ কার্যক্রমে ব্যবহার হচ্ছিল।
বিকেল ৫টার দিকে আটক দুইজনকে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত