নীলফামারী প্রতিনিধি: সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ। সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা শেষে এ স্বীকৃতি দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।
সভায় রংপুর রেঞ্জের আওতাধীন জেলাগুলোর অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।
এ স্বীকৃতির অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
সভায় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর রেঞ্জের আওতাধীন সব জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
এ অর্জন নীলফামারী জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA