

এক সাগর রক্ত পেরিয়ে ২০২৪ সালে ফ্যাসিবাদের বিগত ৫৪ বছরের ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলার দামাল সন্তানেরা নতুন করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আজকে বাংলাদেশের জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই সনদে ১৯৪৭ সালে দেশ বিভাগীয়র কথা বলা হয়েছে। ১৯৪৭ সালের আমাদের পূর্ব পুরুষেরা যে কারণে দিল্লির আধিপত্য খর্ব করে আলাদা স্বাধীন মুসলিম জাতিসত্ত্ব বিকাশের জন্য রাষ্ট্র গঠন করেছিল,বিগত ৫৪ বছর পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবায়ন করার কোন পথ খোলা হয়নি।কিন্তু আজকে যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে সেখানে ৪৭ সালে দেশ বিভাগের কথা রয়েছে, সেই সনদে ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যার কথা রয়েছে। তাই আমরা বলি আগামীর বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ।
তিনি আরও বলেন,বিগত ১৫ বছর একটি দল বা পক্ষ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল,আবার কেউ কেউ স্বপ্ন দেখছে আগামী পনের বছর ক্ষমতার পালা-বদল করে নতুন করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চাই। আমরা একটি কথাই বলতে চাই বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছে নতুন ফ্যাসিবাদের হাতে স্বাধীন বাংলার মাটিকে ইজারা দেবার জন্য নয়।
মঙ্গলবার (২৫শে নভেম্বর)জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি,গণ ভোট ও নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জুল হক রাশেদীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম রুহানি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদি,বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান,নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত