

রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ৬০ ফিট এলাকার পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের প্রায় ১৬ জন নেতা কর্মী আহত হয়েছেন বলে তারা জানায়। এছাড়া সংঘর্ষের সময় কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখার অভিযোগও উঠেছে। তবে আটক নেতা কর্মীরা বিএনপি নাকি জামায়াতের তা নিশ্চিত করে বলতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।
ডিএমপি'র মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে ভোটারদের এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ ও স্লোগান দেওয়া নিয়ে হাতা হাতির ঘটনা ঘটে। আপাতত পরিবেশ নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত