
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১১:৩৯ পি.এম
রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় লালপুরের ২ভাই আটক
![]()
রাজধানীর গুলশানে আওয়ামীলীগের এক সাবেক সংসদ সদস্যর বাড়ীতে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৫ জনের মধ্যে দুই জনের বাড়ী নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় বলে জানা গেছে। আটককৃত ২ জন হলো,পৌরসভা এলাকার বিরোপাড়া গ্রামের কবিরুলজ্জামান কবিরের ছেলে সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। তারা দুই ভাই রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়,ওই দুজনের বাবা কবির ১০ বছর আগে বাড়ী বিক্রি করে চলে গেছে। বতর্মান রাজশাহীতে বসবাস করছেন। এবং সেখানে একটি ফিলিং স্টেশনে চাকুরিতে নিয়োজিত আছেন। এবিষয়ে সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এর আম্মা আমেনা বেগম পলি মুঠো ফোনে বলেন, আমরা রাজশাহীতে থাকি। আমার ছেলের বাবা একটি ফিলিং স্টেশনে চাকুরি করেন। ছেলে দুইটি খুবই ভালো। তারা দুই ভাই কোন দিন খারাপ কাজের সাথে জড়িত ছিলনা। তাদের আটককের বিষয়টি জানতে পেয়ে অবিশ্বাস্য মনে হচ্ছে। এমন ঘটনার সাথে কেমন ভাবে জড়িত হলো তারা
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত