
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৮:০৮ পি.এম
রাজবাড়ীতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে
![]()
সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ীতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা আড়াইটায় সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়।
জানাজা পড়ান ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল কবির ইমামতি করেন। এ সময় উপস্থিত ছিলেন,খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাল আল আমান, সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: সাখাওয়াত হোসেন সেলিম শ্রমিক দলের নেতা কাজী শামসুদ্দিন, মাইনুদ্দিনসহ শত শত নেতাকর্মী এবং বেগম খালেদা জিয়ার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত