
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:৫০ পি.এম
রাজবাড়ীতে জাকের পার্টির মিশন জলসা অনুষ্ঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী : মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৫ ইং উপলক্ষে রাজবাড়ী জেলা কালুখালী উপজেলা জাকের পার্টির মিশন জলসা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফ আগামী ৮,৯,১০,ও ১১ ই ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ শনি, রবি, সোম ও মঙ্গলবার বিশ্ব জাকের মন্জিল বাইশ রশি পাক দরবার শরীফে অনুষ্ঠিত হবে।উক্ত মিশন জলসা কালুখালী উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আকমাল হোসেনের সভাপতিত্বে ২১ শে জানুয়ারি মঙ্গলবার বাদ আছর হতে কালুখালী উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ হারুন মোল্লা র বাড়িতে মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠিত শুরু হয়। অনুষ্ঠানে মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহাম্মদ আলী বিস্বাস কাঞ্চন সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি। মিলাদ মাহফিল পরিচালনা মাওলানা আঃ ছালাম জেহাদি সাধারণ সম্পাদক ফরিদপুর সাংগঠনিক বিভাগ জাকের পার্টি ওলামা ফ্রন্ট। মিশন সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আঃ মজিদ মল্লিক সভাপতি রাজবাড়ী সদর উপজেলা পশ্চিম। মাষ্টার আনোয়ার হোসেন মোল্লা সদস্য রাজবাড়ী জেলা জাকের পার্টি ওলামা ফ্রন্ট। মোঃ মোকছেদ মন্ডল সাংগঠনিক সম্পাদক কালুখালী উপজেলা জাকের পার্টি সহ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে জাকের পার্টির সকল নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। মিশন প্রধান তার বক্তব্য বলেন আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৫ ইং এ দল মত নির্বিশেষে সকল আসেকান জাকেরান ধর্ম প্রান মুমিন মুসলমানগণ ও জাতি বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানবকূল কে দলে দলে যোগদান করার জন্য আহবান করেন, তিনি আরও বলেন সকল মানবকূল মহান আত্মার শান্তি লাভের জন্য আহবান করেন। পরিশেষে সভাপতি সমাপনী বক্তব্য দেন এবং হারুন মোল্লা র বাবা মায়ের আত্নার মাগফিরাত কামনা করেন ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত