
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৮:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৪:২৬ পি.এম
রাজবাড়ীতে নাগরিক ভাবনার ৬ষ্ঠতম পেরিয়ে সপ্তমতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
![]()
রাজু আহমেদ, রাজবাড়ী: জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৬ষ্ঠ বছর পেরিয়ে নতুন উদ্যমে পা রাখছে ৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। সোমবার ২৩ ফেব্রুয়ারি বিকেল তিনটায়, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আজিজ সুপার মার্কেটের নিচ তলায় নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক রাজু আহমেদের অস্থায়ী অফিসে,উৎসব মুখর পরিবেশে কেক কাটা ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,দৈনিক ইনকিলাব পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি নজরুল ইসলাম,স্যাটেলাইট গিরিন টেলিভিশন জেলা প্রতিনিধি ও জিবি টেলিভিশনের চেয়ারম্যান সোহাগ মিয়া। দৈনিক দিনকাল পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ডি এম ফাইমুর রহমান,দৈনিক দিনকাল পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রনি,খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সেলিম শেখসহ আরো অন্যান্য পুলিশ সদস্য আহলাদিপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যবৃন্দ, গোয়ালন্দ মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী,রাব্বানী মটরস মালিক রাব্বানী, বিএনপি নেতা,মুরাদ সহ আরো অনেকেই।
এই শুভদিনে আমরা পত্রিকার পাঠক, সমর্থক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
এ বিষয়,সাংবাদিকের প্রশ্নের জবাবে নাগরিক ভাবনার পত্রিকার জেলা প্রতিনিধি রাজু আহমেদ, বলেন একটি দৈনিক সংবাদপত্রের প্রকাশনা বিরাট এক কর্মযজ্ঞ। এর সঙ্গে যাঁরা জড়িত থাকেন, কেবল তাঁরাই বলতে পারেন এর ব্যাপ্তি ও বিকাশে কী পরিমাণ মেধা,মনন এবং সম্পদের ব্যবহার হয়।
এই পত্রিকা ৭ বছরে পা দিচ্ছে। আমরা প্রকাশনার পূর্বেই জনসাধারণের সংবাদপত্রের চাহিদা এবং সংবাদপত্রের পাঠক হিসেবে তাঁদের মনোবাসনা জানার চেষ্টা করেছি। পাঠক সাধারণের মতামতকে প্রাধান্য দিয়ে কয়েকটি গবেষণা করেছি। আমাদের দেশের সংবাদপত্র বেশির ভাগ পাঠক খুব বেশি সময় ধরে সংবাদপত্র পাঠ করেন না। তাঁদের মানসিকতার বিরুদ্ধে খুব বেশি পৃষ্ঠা দিয়ে পত্রিকার কলেবর বৃদ্ধি করে তাঁদের বিব্রত করা সমীচীন মনে করিনি। এই উপলব্ধিতে আমরা তাঁদের পাঠাভ্যাসকে সম্মান দিয়ে দেশে একটি নতুন ধারার পত্রিকা বের করার প্রয়াস পেয়েছি।
এ বিষয়ে,তিনি আরো বলেন,পাঠক হচ্ছে সংবাদপত্রের পরশপাথর। পাঠকেরাই সংবাদপত্রের মতো কাগজে মুদ্রিত একটি জড়বস্তুকে নিজের মনের খোরাক হিসেবে ব্যবহার করে নিজের মনের ভালো লাগা-মন্দ লাগাকে ভিত্তি করে নিজেদের ভাবনার জগৎ তৈরি করেন; প্রকাশিত নানা বিষয় নিয়ে পরিবার কিংবা বন্ধুমহলে আলোচনার ঝড় তোলেন। এই পরশপাথরের সাহচর্যে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা আজকে গুরুত্বপূর্ণ একটি পাঠমাধ্যম।
পাঠকই আমাদের সবকিছু! তাঁরা আজ মুদ্রিত পত্রিকা কিংবা অনলাইনে যে আগ্রহের সঙ্গে নাগরিক ভাবনা পত্রিকা পাঠ করছেন, এই ধারা বজায় রেখে পত্রিকাকে এক বর্ণিল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবেন—এই প্রত্যাশা করি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত