
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৭:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ২:২১ পি.এম
রাজবাড়ীতে পেট্রোল পাম্পে ভ্রাম্যমান্য অভিযান পরিচালিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল হক। এ সময় উপজেলার পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন, সপ্তবর্ণা ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
অভিযানের সময় ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের সামগ্রিক মজুদ, চাহিদা ও সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি বিক্রি না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ফিলিং স্টেশন মালিকদের সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ক্রেতাদেরও প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ না করে নাগরিক দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালত।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত