
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৫, ৫:১০ এ.এম
রাজবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যা আটক- ৪

রাজবাড়ীতে রুপল শেখ (২৭) নামের এক দিনমুজুর যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।
এ ঘটনায় শনিবার সকালে মামলা হয়। তবে রুপল শেখকে হত্যার পরপরই পুলিশ চারজনকে আটক করে। আটকের ঘটনার পর আসামিদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই ঘটনায় গত শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে রুপল শেখের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছেন রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান। এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুপল শেখ (২৭) রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে বলে জানা গেছে। নিহত রুপল শেখ দিনমজুর হিসেবে কাজ করতেন। তার সাত বছর ও দুই বছর বয়সী দুই কন্যা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রুকমান বিশ্বাসের ছেলে জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মৃত ফেলু বিশ্বাসের ছেলে মৈজদ্দি বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫) ও আব্দুল খালেক মোল্লার ছেলে ও মুন্নু মোল্লা (৫০)।
নিহতের বাবা জিন্নাহ শেখ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় শাম, কচি, মোক্তার, রফিজুলসহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিসের কথা বলে ডেকে নিয়ে যায়। আমার ছেলের বিরুদ্ধে তারা অভিযোগ তোলে একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছে সে। এছাড়াও তারা আমার ছেলেকে চুরির অপবাদও দিয়েছে।এ অভিযোগে তারা আমার ছেলেকে ধরে নিয়ে গিয়ে শাম বিশ্বাসের বাড়ির একটি ঘরে বন্দি করে তাকে কাঠ দিয়ে মারধর করে হত্যা করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
N.V.S
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত