
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৫:৩২ পি.এম
রাজবাড়ীর কালুখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় উপহার পেল পশু

রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্য্যদিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদে এক অনন্য ও প্রশংসনীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ৪০ দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শিশুদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয়েছে ছাগল।
মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় এই ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, যেসব শিশু ৪০ দিন নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের হাতে ছাগল তুলে দেওয়া হয়েছে, পুরস্কার হিসেবে।
এছাড়াও, প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুকেও উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।
স্থানীয় মুসল্লি ও আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগিয়ে তুলবে, নামাজের প্রতি আগ্রহ বাড়াবে এবং তারা সমাজের অসৎ প্রভাব থেকে দূরে থাকবে।
অনুষ্ঠানে মসজিদ কমিটির ক্যাশিয়ার জনাব মো. রফিকুল ইসলাম ঘোষণা দেন
সূর্য্যদিয়া গ্রামের যেসব শিশু নিয়মিত নামাজ পড়বে এবং বিদ্যালয়ে ১ থেকে ১০-এর মধ্যে রোল ধরে রাখতে পারবে, তাদেরকে প্রতি জানুয়ারি মাসে পুরস্কৃত করা হবে।
গ্রামের শিক্ষা ও ধর্মীয় উন্নয়নে নিয়মিত সহযোগিতা করে আসছে স্থানীয় তরুণ সংগঠন “সূর্য্যদিয়া সূর্য্যতরুণ ফাউন্ডেশন, যারা শিশুদের ধর্মীয় ও সামাজিক বিকাশে কাজ করছে নিরলসভাবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত