
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৫:৪৯ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দে নদী ভাঙ্গন এলাকার অসহায় মানুষের পাশে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজু আহমেদ, রাজবাড়ী
গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়াজানী, মুন্সি বাজার পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গন এলাকায় পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি
আলি নেওয়াজ মাহমুদ খৈয়াম।
বিকেলে উপজেলার দেবগ্রাম ইউপির মুন্সি বাজার ও কাউয়ালজানী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেবগ্রাম ইউনিয়ন, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ রাজবাড়ীতেই নির্মাণ করা হবে। এতে নদী শাসন হবে, দৌলতদিয়া পাটুরিয়া রোড দিয়েই পদ্মা সেতু হবে এবং রাজবাড়ীর পাংশা এলাকায় স্থাপন করা হবে পদ্মা ব্যারেজ । এই দুই প্রকল্প অন্য কোন পথে বাস্তবায়ন করার সুযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন, ১৬ বছরে নদী রক্ষার নামে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কার বাঁধের কারণে শুষ্ক মৌসুমেই নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে, আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের নদীর উপর কোন নিয়ন্ত্রণ নেই, পুরো নিয়ন্ত্রণে ভারতের হাতে। গঙ্গায় ভারতের ৭২ টি বাঁধ রয়েছে, যার মধ্যে সর্বশেষ ফারাক্কার বাঁধ নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট করছে। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং দেশের মানুষ বন্যা খরার চক্রে ভুগছে।
এমপি খৈয়ম জানান, এ বিষয়ে তিনি বেগম খালেদা জিয়া এবং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তারেক রহমান আশ্বাস দিয়েছেন, ক্ষমতায় এলে রাজবাড়ীতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু এবং ভৌগলিক কারণে পদ্মা ব্যারেজও রাজবাড়ীতেই নির্মিত হবে।
তিনি আরও বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এই দুটি মেগা প্রকল্প আমাদের এলাকা দিয়েই বাস্তবায়ন হবে।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক মো. নঈম আনসারী,জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ন আহ্বায়ক গাজী আহসান হাবীব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এম এ মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, গোয়ালন্দ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব কে এ সবুর শাহীন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট নিকবার হোসেন মনি, জেলা মহিলা দল যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি,গোয়ালন্দ পৌর বিএনপি'র সাবেক সভাপতি এ্যাড, এবিএম সাত্তার, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর বিএনপি'র (ভারপ্রাপ্ত) সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম শাহীন, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল,পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা মুক্তার সহ উপজেলা বিএনপির,পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সবাই সভাপতিত্ব করেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল মোল্লা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত