
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৯:৫৫ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে মোড়ে সোমবার (০১ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় গোয়ালন্দ মোড় বিএনপি'র পার্টি অফিস থেকে র্যালীটি বের হয়ে গোয়ালন্দ মোড়ের শহীদ গনি চত্বর ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা- খুলনা হাইওয়ে মহাসড়ক হয়ে বিএনপি'র পার্টি অফিসে শেষ হয় এসময় উপস্থিত ছিলেন। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ র্যালী জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. আসলাম মিয়া। তিনি বলেন, ছাত্রজনতার আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বর্তমানে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন। পৃথিবীর ইতিহাসে কোনো দেশের প্রধানমন্ত্রী ৩০০ এমপি-সহ দেশ ছেড়ে পালিয়েছে এমন নজির নেই। এ ঘটনাই প্রমাণ করে তিনি হত্যা, গুম, খুন ও দমন-পীড়নের দায় থেকে বাঁচতেই পালিয়েছেন।তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে কবর রচনা করে গেছেন শেখ হাসিনা। কিন্তু জনগণ আর তা মেনে নেবে না। আগামী নির্বাচনে জনগণ ভোটের অধিকার ফিরিয়ে আনবেই।সমাবেশে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন আপনারা কি নির্বাচন চান? সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে হাত তুলে নির্বাচনের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।এ্যাড. মো. আসলাম মিয়া দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, দেশে পরিবর্তন আসবেই। মানুষ পরিবর্তন চায়। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নির্দেশে রাজবাড়ী-১ আসনেও ইনশাআল্লাহ পরিবর্তন হবে।এ-সময় র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন. রাজবাড়ী জেলার সকল নেতৃবৃন্দ গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাঈদ মন্ডল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ সরদার, পৌর ছাত্রদলের সভাপতি মো. আজিম ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত