
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ১২:৪৩ পি.এম
রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন

রাজু আহমেদ, রাজবাড়ী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আফরোজা পারভীনকে পদায়ন করেছে।
বুধবার (১ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আফরোজা পারভীন (পরিচিতি নম্বর-১৬৫৩৯) বর্তমানে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে বদলি করে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুলতানা আক্তার।
জানা গেছে, আফরোজা পারভীন রাজধানী ঢাকার বাসিন্দা এবং তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত