
রাজবাড়ী সদরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৫) মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। ৬ টার দিকে উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনের দিকে যাচ্ছিল। পথে আন্ধারমানিক এলাকায় চলন্ত ট্রেন থেকে ওই কিশোর হঠাৎ ছিটকে নিচে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়, রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেহ জানান, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং কিশোরের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত